1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 পটুয়াখালীতে সংখ্যালঘু হামলার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলতাফ চৌধুরী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইউছুফ হোসেনের আদেশে মামলা থেকে আলতাফ চৌধুরীসহ অপর ১৩ আসামীকে অব্যাহতি দেওয়া হয়।

পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইউছুফ হোসেনের আদেশে মামলা থেকে আলতাফ হোসেন চৌধুরীসহ মোট ১৪ আসামীকে অব্যাহতি দেওয়া হয়। রায় ঘোষণার পর আসামী পক্ষের আইনজীবী ও আলতাফ হোসেন চৌধুরী জানান, এটি ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা। বিগত আওয়ামী লীগ সরকারের নেতাদের চাপের কারণে এই মামলা দায়ের করা হয়েছিলো। স্বাধীন বিচার ব্যবস্থার কারণে তারা ন্যায়বিচার পেয়ে সন্তুষ্ট।

 ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের মধ্য রামপুর গ্রামে আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে অন্যান্য আসামীরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছিল বলে অভিযোগ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী এই মামলায় বিভিন্ন স্থানে বিভিন্ন আদালতে মোট ৮০০ বার হাজিরা দিয়েছেন। বৃহস্পতিবার ৮০১তম হাজিরা দিয়ে মামলা থেকে খালাস পাওয়ার পর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট