1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কুয়াকাটায় রেকর্ড দামে ইলিশ বিক্রি: ১ কেজি ৮০০ গ্রামের ইলিশ ৫,৬২৫ টাকায়, জেলের মুখে হাসি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিলামে ৫ হাজার ৬২৫ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতে কুয়াকাটার গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে শিনু গাজীর জালে মাছটি ধরা পড়ে। সকাল ১০টার দিকে কুয়াকাটা পৌর মাছ বাজারে রাসেল ফিস আড়তে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় ব্যবসায়ী নাসির মুন্সি প্রতি কেজি ৩ হাজার ১২৫ টাকা দরে মাছটি ক্রয় করেন। এই ইলিশ দেখতে ভিড় জমান অনেকেই।

জেলে শিনু গাজী জানান, মাছ ধরার উদ্দেশ্যে সাগর মোহনায় চর বিজয় দ্বীপের পূর্ব পাশে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশ ধরা পড়ে। তিনি বলেন, “বড় মাছের দাম বেশি, তবে পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকা যায়।” রাসেল ফিস আড়তের ব্যবসায়ী রাসেল জানান, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। নিলামে মাছটি ১ লাখ ২৫ হাজার টাকা মন দরে নাসির মুন্সি ক্রয় করেন।

স্থানীয় ক্রেতা ইমরান গাজী আক্ষেপ করে বলেন, “৩ হাজার টাকা কেজি দরে ইলিশ আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। আগে বছরে অন্তত একবার ঘরে ইলিশ উঠত, এখন সেটা স্বপ্ন হয়ে গেছে। বাজারে গিয়ে শুধু তাকিয়ে দেখি, কিনে খাওয়ার সামর্থ্য নেই। এটি এখন বিত্তবানদের খাবার, আমাদের নাগালের বাইরে।”

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, “বড় ইলিশে ফ্যাট বেশি থাকায় এতে ওমেগা-৩ ও ভিটামিন থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী।”

 তিনি আরও বলেন, ছোট ইলিশের অযাচিত আহরণ, নদীতে পানি কমে যাওয়া, বাঁধ ও স্লুইস গেটের কারণে মাছের অভিবাসনে বাধা, অবৈধ জাল ব্যবহার ও সহ-ব্যবস্থাপনা কমিটির অভাবের ফলে বড় ইলিশের সংখ্যা কমছে। পানি দূষণ, প্ল্যাঙ্কটনের ঘাটতি, জলবায়ু ও লবণাক্ততার পরিবর্তন ইলিশের প্রজনন ও খাদ্য সরবরাহে প্রভাব ফেলছে, যা বড় ইলিশের সংখ্যা কমার মূল কারণ।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি ধরা পড়বে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট