1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি গঠিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনক্রমে পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া মৃধাকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খানকে সদস্য সচিব করা হয়েছে। নতুন কমিটি ইতিমধ্যে জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পটুয়াখালী জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম নতুন গতিতে এগিয়ে নিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনক্রমে জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া মৃধা এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন। সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ফোরকান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম কোকা, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম এবং বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুল খালেক।

নতুন কমিটি গঠনের পর থেকে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার খান জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পটুয়াখালী জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম তদারকি ও সংগঠনকে আরও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট