1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় ভোলাতেও নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির নেতৃত্ব দেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকন উদ্দিন ভূঁইয়া, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মোস্তফা কামাল, উপ-পরিচালক জাহিদুর রহমান, সাধন কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তারা। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে ভোলার লিড এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর রেইজ প্রকল্পের সদস্য,সমৃদ্ধী প্রকল্পের ক্লাবের সদস্য এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জিজেইউএস-এর রেইজ ও সমৃদ্ধি প্রকল্পের সদস্য, বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের সদস্য এবং বিপুল সংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট