1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কুয়াকাটায় ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত, অনিয়ম পেয়েছে দুদক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

কুয়াকাটা সমুদ্রসৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নির্মাণাধীন ৪ কোটি ৮৬ লাখ টাকার মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পের মান যাচাই করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১১ জুলাই) দুপুরে কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন প্রায় ১,৩০০ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভের নির্মাণ কাজ পরিদর্শন করেন দুদকের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি টিম।
এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তাপস বিশ্বাস বলেন, “এই প্রকল্পের অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়েছিল। সরেজমিনে এসে আমরা পেয়েছি এটি একটি অপরিকল্পিত প্রকল্প। ৪ কোটি ৮৬ লাখ টাকার মধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হলেও কার্যত পুরো টাকাই জলে ভেসে গেছে। প্রকল্পের শুরুতেই একটি টেকসই পরিকল্পনা নেওয়া উচিত ছিল, যা করা হয়নি।”

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা পাওয়ার পর মাঠ পর্যায়ের প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট