1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

বাউফলে এআই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে এআই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শতাধিক হাফেজি ও আলিম মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাউফল উপজেলা পরিষদ মসজিদ হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা তাওহিদুল ইসলাম তানজিম।

প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লোহালিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা কেফায়েত হোসাইন। অন্যান্য বিচারক ছিলেন হাফেজ ক্বারী আল-আমীন, হাফেজ মাওলানা সাইফুল্লাহ ও হাফেজ মো. ঈমাম হোসাইন।

প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে ৬ জনকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে ৩ জনকে পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়। ফাইনাল রাউন্ড আগামী ২৬ আগস্ট ২০২৫ তারিখে অফিসার্স ক্লাব, গলাচিপাতে অনুষ্ঠিত হবে।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম এবং সহযোগিতায় ছিলেন হাফেজ মাওলানা মাহমুদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁশবাড়িয়া রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ জামি।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক মণ্ডলী ও মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট