1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির আহ্বান জানান।

সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম (নূর) এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি কে. এম. তামিমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম। শিক্ষার পাশাপাশি নৈতিকতা চর্চা ভবিষ্যৎ নেতৃত্বের মূল ভিত্তি।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, ল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক সোহেল রানা, অভিভাবক প্রতিনিধি হাফেজ মু. আলমগীর হোসেন, শিক্ষক মো. নাসির উদ্দিন এবং মেধাবী শিক্ষার্থী আবিদ আন নাহিয়ান, জাহিদ, বৃষ্টি ও হুমায়রা বিনতে হাবিব।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৩৫০ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে উৎকর্ষের পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট