1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে কলাগাছের ভেলায় ভেসে বেড়িবাঁধের দাবিতে বানভাসীদের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি করেছে বানভাসী মানুষ। তারা কলাগাছের ভেলায় ভেসে নদীর তীরে সংবাদ সম্মেলন করে দীর্ঘদিনের দুর্ভোগ তুলে ধরেন।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ভুক্তভোগী গ্রামবাসী উপস্থিত ছিলেন।

বানভাসী মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা হালিমা আয়শা। তিনি জানান, প্রায় ৪০ বছর ধরে পশ্চিম লোন্দা গ্রামে বসবাস করছে ২৫০টি পরিবার। নদীর তীরে বেড়িবাঁধ না থাকায় বছরজুড়ে প্রতিদিন দুই দফা জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ২০০ একর কৃষি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা তলিয়ে যায়। বর্ষায় অনেকের চুলোয় আগুন জ্বলে না, নষ্ট হয়ে যায় ফসল, আর চলাচলের একমাত্র মাধ্যম হয়ে ওঠে ভেলা বা নৌকা।

তিনি আরও বলেন, “আমাদের গ্রামের ৩ কিলোমিটার এলাকায় টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ করা হলে এ অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।”

এ বিষয়ে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক বলেন, “ভুক্তভোগীরা আবেদন করলে বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট