1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

অকাল প্রয়াণে শোকের ছায়া: মো. শফিক মোল্লার ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দশমিনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন মোল্লার বড় ভাই এবং পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক দশমিনা এলাকা পরিচালক মো. শফিক মোল্লা ক্যান্সারে দীর্ঘ লড়াই শেষে রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১১ আগস্ট) সকাল পোনে ৮টায় রাজধানীর মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শফিক মোল্লা (৫২)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক দশমিনা এলাকা পরিচালক এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ)-এর সভাপতি ছিলেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে উপজেলার ডাকবাঙলো সংলগ্ন নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, পল্লী বিদ্যুৎ সমিতির দশমিনা সাবজোনাল কার্যালয়ের এজিএম প্রকৌশলী জাকির হোসেন, দশমিনা প্রেসক্লাব সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন, দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট