1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানীতে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় ইন্দুরকানী বাজারের রূপালী ব্যাংক চত্বরে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, দৈনিক খবর সংযোগ প্রতিনিধি ইউনুস আকন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নাসিরুল্লাহ আল কাফীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

সভাপতির বক্তব্যে মো. শাহিদুল ইসলাম বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। পূর্ববর্তী স্বৈরাচারী সরকার সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার করলে আজ আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না।”

বক্তারা এই হত্যাকে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট