1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

পটুয়াখালীতে মাদক ও অস্ত্রসহ যুবক আটক, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা, মাদক মাপার যন্ত্র এবং একটি ইয়ার গানসহ এক যুবককে আটক করা হয়েছে। অভিযান শেষে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত পটুয়াখালী শিশু একাডেমি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিব জাভেদের নেতৃত্বে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ দায়িত্বে থাকা ৪৪ বীরের সেনাবাহিনী সদস্যরা ও পটুয়াখালী সদর থানা পুলিশের একটি যৌথ দল সদর থানার ২নং বাঁধঘাট বড়বাড়ি এলাকা থেকে অভিযানে নামে।

এ অভিযানে প্রায় ১০৭ গ্রাম গাঁজা, একটি গাঁজা মাপার মেশিন এবং একটি পয়েন্ট টু পয়েন্ট মিলিমিটার ইয়ার গান উদ্ধার করা হয়। এ সময় রাকিব (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানটি এলাকার মাদক ও অস্ত্র পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট