1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

নদী ভাঙন রোধে পটুয়াখালীর চালিতাবুনিয়া ইউনিয়নের ঘন্টাব্যাপী মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চালিতাবুনিয়া ইউনিয়নের জনগণ ভয়াবহ আগুনমুখা নদীর তীব্র ভাঙন রোধে জরুরি সরকারি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে।

রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চালিতাবুনিয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রসমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাহাউদ্দিন হাওলাদার, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হাওলাদার, রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যাপক মিজানুর রহমান নান্নু, ছাত্রদলের সভাপতি জিহাদ গাজী ও মোঃ ইকবাল প্রমুখ।

বক্তারা বলেন, বর্ষা শুরু থেকে আগুনমুখা নদীর প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে ইউনিয়নের বহু বসতবাড়ি, ফসলি জমি, স্কুল-মাদ্রাসা এবং উপাসনালয় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিদিনই শতাব্দী প্রাচীন স্থাপনা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান নদীর তাণ্ডবে হারাচ্ছে। তবুও সরকারি পক্ষ থেকে এখনও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করেছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত এ ভয়াল নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট