1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় নৌবাহিনীর অভিযানে ৭ লাখ টাকার শুল্ক ফাঁকির সিগারেট জব্দ, আটক ৩

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ভোলার সদর ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। শনিবার (৯ আগস্ট, ২০২৫) পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা মূল্যের সিগারেটসহ তিনজনকে আটক করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এই অভিযান দুটি পরিচালনা করা হয়। অভিযানে কল্যাণী ডিস্ট্রিবিউশন নামক একটি পরিবেশকের মাধ্যমে বাজারজাতকৃত ‘শামস এন্টারপ্রাইজ’ কোম্পানির জাল ও নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ব্ল্যাক কিং ব্র্যান্ডের ১১,৩২০ শলাকা, ওসাকা ব্র্যান্ডের ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১ লাখ ৩৯ হাজার ৬১০ শলাকা। নৌবাহিনীর তথ্যমতে, জব্দকৃত এসব সিগারেটের মোট আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

অবৈধভাবে সিগারেট মজুদ ও বাজারজাত করার অভিযোগে আটক তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জাতীয় রাজস্ব সুরক্ষায় নৌবাহিনীর এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট