1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলায় তজুমদ্দিনে ১০ দিনেও এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু রহস্য উদঘাটন হয়নি, বিচারের দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলায় বাকপ্রতিবন্ধী কবির হোসেনের (৩৫) মৃত্যুর ১০ দিন পেরিয়ে গেলেও এর রহস্য এখনো উদঘাটিত হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কবিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
নিহত কবির হোসেন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে এবং চার সন্তানের জনক ছিলেন। গত ২৯ জুলাই তিনি নিখোঁজ হন এবং এর চার দিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যাওয়ায় এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কবিরকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তার স্ত্রী সুমা বেগম বলেন, “আমার স্বামীকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।”
এই ঘটনায় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর বাংলাবাজার এলাকায় স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করে। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান জানিয়েছেন, “লাশ উদ্ধারের পর একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তবে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তদন্তে ধীরগতি এবং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুগছে নিহতের পরিবার। তারা এই ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট