1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গৌরনদীতে জামায়াতের প্রতিনিধি সম্মেলন ও ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া মোনাজাত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি সম্মেলন এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত শনিবার (২ আগস্ট) বিকালে গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ফখরুদ্দিন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, বরিশাল-১ আসনের নমিনি হাফেজ আলহাজ্ব কামরুল ইসলাম খান, গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল-আমীন এবং পৌর আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। উল্লেখ্য, ডা. শফিকুর রহমান গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। তিনি বর্তমানে সুস্থতার পথে রয়েছেন এবং শীঘ্রই স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি সম্মেলনে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কাজে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ জামায়াতের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার প্রশংসা করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট