1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগীদের জন্য অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ৫১তম তিরোভাব, শ্রাবণী শুক্লাদশমী এবং ঝুলন পূর্ণিমা উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

রবিবার (৩ আগস্ট) সকালে পটুয়াখালীর পুরান বাজার আখড়াবাড়ি শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দিরে পুরোহিত পঙ্কজ সমাদ্দারের পূজা-অর্চনার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। শ্রীগুরু সঙ্ঘের সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত পতাকা উত্তোলন করে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শঙ্কর বণিক, ট্রেজারার অ্যাডভোকেট অরবিন্দু নাগ, সদস্য গোবিন্দ, সজল কর্মকার, দীপক কর্মকার, অপু বণিক, প্রলয় বাদল, মিন্টু ঘোষ, শুভ বণিক, সবুজ দাস, বাবুল সাহা, মুক্তা কর্মকার এবং অসীম দাস।

চক্ষু চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বেনজির বুশরা, ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, কাউন্সিলর খাদিজা আক্তার, তানিয়া আক্তার পান্না এবং বৃষ্টি মন্ডল। এই ক্যাম্পে সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা এবং ছানি অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়।

বিকাল সাড়ে ৪টায় পুরান আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পটুয়াখালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। ঢোল বাদ্যসহ শত শত নারী-পুরুষ ভক্ত এই শোভাযাত্রায় অংশ নেন, যা শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতার তিরোভাব এবং শ্রাবণী শুক্লাদশমী ও ঝুলন পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হয়।

এই উদ্যোগের মাধ্যমে শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী শাখা স্থানীয় সম্প্রদায়ের জন্য সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট