1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গত ১৭ জুলাই ২০২৫-এ জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে, যেখানে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হয়েছে, পটুয়াখালীতে শত শত কোমলমতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ মানববন্ধন করেছেন। কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ পটুয়াখালী জেলার ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার (৩ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদল, রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মো. রাসেল হোসেন, ছোট বিঘাই প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আহসানুল কবির, প্রভাতি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আছিয়া বেগম, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেফা আক্তার, রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, আদর্শ মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. হাসান এবং কলাপাড়া রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মাসুদ।

বক্তারা বলেন, ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হলে সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন এবং এনজিও পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি প্রদান করা হতো। ২০২২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ হওয়ার পর পুনরায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালু হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারে। কিন্তু ২০২৫ সালের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক।

বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের অসংখ্য ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে। কিন্তু এই সিদ্ধান্ত বৈষম্যমুক্ত শিক্ষাব্যবস্থার চেতনার পরিপন্থী। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য শিক্ষা উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট