1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দুমকিতে গৃহবধূ মুক্তা আক্তারের মৃত্যু: শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে মুক্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে শ্বশুরবাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মুক্তা আক্তার দুই সন্তানের জননী ছিলেন এবং তার বাবার বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। দুমকি থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ০৮, তারিখ: ০১.০৮.২০২৫) নথিভুক্ত হয়। শুক্রবার রাত ৯টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তার শাশুড়ি দাবি করেছেন, মুক্তার মৃত্যু হঠাৎ স্ট্রোকের কারণে হয়েছে। তবে, নিহতের ভাই মাসুম ভিন্ন দাবি করে বলেন, “আমার বোন শ্বশুর-শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এরই ফলে তার মৃত্যু হয়েছে। সে কয়েক দিনের মধ্যে বাবার বাড়ি ফেরার কথা বলেছিল। আমরা এই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তি চাই।” পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে, থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ তা আমলে নেয়নি।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, “সকাল ৯টার দিকে রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমার ধারণা, তিনি সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মারা গেছেন।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুক্তার পরিবার ও স্থানীয়রা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট