1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন (৪০) চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কাঠালতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদাত কাঠালতলী গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছে ৫,০০০ টাকা চাঁদা দাবি করেছিলেন। এছাড়া, ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার মো. শফিকুল ইসলামের দোকানে তালা মেরে চাঁদা দাবি করে আসছিলেন। সবচেয়ে গুরুতর অভিযোগ, তিনি কাঠালতলী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেন এবং মসজিদের ৫০০ কেজি রড জোরপূর্বক নিয়ে যান। এ ঘটনায় ইমাম মাওলানা আমিনুল ইসলাম গত ২৪ জুলাই মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার রাত ১১টার দিকে মির্জাগঞ্জের সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, “শাহাদাত আমার সংগঠনের কেউ নন।” তবে, স্থানীয়রা জানিয়েছেন, শাহাদাত দীর্ঘদিন ধরে মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে পরিচিত ছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে, এবং মির্জাগঞ্জ থানা পুলিশের চাঁদাবাজবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা এই গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় মাধবখালী এলাকায় চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট