1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি) এর অধীনে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মংফুন ওয়েন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আইউব আলী এবং সহকারী পরিদর্শক আবু হানিফ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রতিষ্ঠান প্রধান, এসএমসি সভাপতি, ৩৯ জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।

প্রধান অতিথি ইয়াসীন সাদেক বলেন, “কৃতি শিক্ষার্থীদের এই সম্মাননা তাদের শিক্ষাগত অর্জনের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও উৎকর্ষতা অর্জনের জন্য প্রেরণা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট