1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রায় ৫.৫ লক্ষ মানুষ চোখের ছানিজনিত কারণে অন্ধত্বের সঙ্গে জীবনযাপন করছেন, যাদের বেশিরভাগই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। সচেতনতার অভাব, আর্থিক সংকট এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে অনেকেই সময়মতো চিকিქসা পান না। ছানি অপারেশনের মাধ্যমে অক্ষম ব্যক্তিকে কর্মক্ষম করে তোলা সম্ভব, যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনে। এই প্রেক্ষাপটে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অরবিস ইন্টারন্যাশনাল যৌথভাবে দেশের এক লক্ষ নিম্ন আয়ের মানুষকে ছানি অপারেশন সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

এই কার্যক্রমের প্রাথমিক পরিকল্পনা নিয়ে ২৭ জুলাই ২০২৫ তারিখে পিকেএসএফ ভবনের ৩০৭ নম্বর কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, পিকেএসএফ-এর ১১টি সহযোগী সংস্থার স্বাস্থ্য কর্মকর্তা ও ফোকাল পার্সনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডা. মুনীর আহমেদ ছানি অপারেশন কার্যক্রম, মাঠপর্যায়ের পরিকল্পনা, প্রশিক্ষণ এবং সহযোগী সংস্থার ভূমিকা নিয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। প্রাথমিকভাবে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং কিশোরগঞ্জ জেলায় এই কার্যক্রম শুরু হবে, এবং অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে দেশের অন্যান্য জেলায় সম্প্রসারিত হবে। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তবতা, রোগী বাছাই, প্রশিক্ষণ এবং চ্যালেঞ্জ নিয়ে মূল্যবান মতামত শেয়ার করেন।

সভার সমাপ্তিতে মুহম্মদ হাসান খালেদ সকল অংশীজনকে ধন্যবাদ জানান এবং কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট