1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

“বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট এলাকায় আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেছে চারটি পরিবেশবান্ধব সংগঠন: ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী, এবং পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া।

কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক। তিনি বলেন, “উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী মো. নিয়াজ মোর্শেদ, ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ, পরিবেশকর্মী কামাল হাসান রনি এবং সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়।

বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করতে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, জুলাই মাসজুড়ে কলাপাড়ার বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট