1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

ভোলায় ১ টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

রবিবার (২৭ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত প্রেস রিলিজ এ সব তথ্য জানান।

প্রেস রিলিজ এ সিয়াম-উল-হক জানান, বেশ কিছুদিন যাবত ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং তৎসংলগ্ন চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত (২৫ জুলাই) শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ভোলার সদর থানাধীন তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) সহ ৩ জন ডাকাত কে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাত সদস্যদের দেওয়া তথ্যানুসারে গত (২৬ জুলাই) শনিবার ভোর ৫ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত ভোলার দৌলতখান থানাধীন চরবৈরাগী এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৭ টি দেশীয় অস্ত্র (৬ টি রামদা, ১ টি ছুরি), ২ টি মেটাল স্টিকসহ আরো ৫ জন ডাকাত কে আটক করা হয়।

আটককৃত ডাকাত সদস্যরা হলো, সুজন (৩৫),মোঃ জাকির (৪৮),মোঃ সোহাগ (২৪),মোঃ আল আমিন (৪০),মোঃ শাহ আলী (৬০),মোঃ হানিফ ফরাজী (৬১),মোঃ শামসুদ্দিন (৪৮),আব্দুল হক (৫৬)।আটককৃত ডাকাত সদস্যরা ভোলা সদর এবং চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট