1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীতে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার পুরাতন আদালতপাড়া এলাকায় ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় ডেঙ্গু প্রতিরোধে একটি ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এর মূল লক্ষ্য ছিল চলমান ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় এডিস মশার আবাসস্থল চিহ্নিত ও ধ্বংসের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. খালেদুর রহমান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া ব্র্যাকের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রধান কার্যালয়ের সিনিয়র স্পেশালিস্ট (মনিটরিং ও ইভ্যালুয়েশন) মো. রফিকুল ইসলাম, কীটতত্ত্ববিদ ইশরাত জাহান, পটুয়াখালী জেলা সমন্বয়ক মো. নেফাজউদ্দিন, জেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) মো. আব্বাছ আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রাম) দেবাশীষ হালদার, এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) সঞ্জয় কুমার বিশ্বাস, অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) মোছা. করবী কানন শিশির এবং কর্মসূচি সংগঠক (স্বাস্থ্য কর্মসূচি, সদর) মো. শাহিন মিয়া।

ব্র্যাক সূত্রে জানা গেছে, এই কার্যক্রম শুধু সদর উপজেলায় সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে পটুয়াখালী জেলার আটটি উপজেলাতেই ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় ক্লিনিং ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক মাইকিংও পরিচালনা করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে এডিস মশার প্রজনন ক্ষেত্র যেমন কাপ, টব, টায়ার, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদিতে জমে থাকা পানি অপসারণের ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে এবং পরিবেশ পরিষ্কার রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট