1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গৌরনদীতে অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আল-আমীন স্টোর নামে একটি মুদি দোকানে গত শুক্রবার (২৬ জুলাই) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আল আমিন হাওলাদার।

আল আমিন হাওলাদার জানান, তার বাবা চুন্নু হাওলাদার রাতের খাবার খেয়ে দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, পায়ের কাছে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে তিনি দ্রুত দোকান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যে দোকানে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।

অগ্নিকাণ্ডে দোকানের নিত্যপ্রয়োজনীয় মুদি মালামাল, একটি মোটরবাইক, একটি রেফ্রিজারেটর এবং কয়েকটি গ্যাস সিলিন্ডার পুড়ে যায়। এ ঘটনায় আল আমিনের পরিবার তাদের শেষ সম্বল হারিয়েছে।

স্থানীয়রা গৌরনদী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দোকানে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

এ ঘটনায় স্থানীয়রা দোকান মালিকের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট