1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

মাধবপুরে সড়কে প্রাণ গেল ১ মোটরসাইকেল আরোহীর

মোঃআল আমিন,মাধবপুর( হবিগঞ্জ)প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মাঝ দিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল যাওয়ার সময় ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোঃএনায়েতুর রহমান (৩৮) নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা গ্রামের মোঃ মতিউর রহমান এর পুত্র। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধুলিয়া গ্রামের আজিজুর রহমান খান এর পুত্র আয়াত আবিয়াত খান জেমস ও অজ্ঞাত সিএনজি অটোরিকশা চালক আহত হয়। গুরুতর আহত আয়াত আবিয়াত খান’কে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার( ওসি) শুভ রঞ্জন চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট