1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

প্রশিক্ষণে দক্ষ নারী গড়ে তুলছে জেইউটিটিআই: সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাস মেয়াদি অনাবাসিক কোর্সে ভর্তি চলছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
Type=N, Mode=P, DE=None

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই), ভোলা সদরের ব্যাসফোর্ট বাজার, দৌলতখান সড়কে সম্পূর্ণ সরকারি খরচে নারীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। এ প্রশিক্ষণ আয়োজন BWCCI-SICIP কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে এবং এতে আবেদন চলছে ৩ মাস মেয়াদি তিনটি অনাবাসিক কোর্সে।

প্রশিক্ষণ কোর্স ও বিস্তারিত:

প্রতিটি কোর্সের মেয়াদ ৩ মাস, আসনসংখ্যা ২৫ জন এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। কোর্সসমূহ হলো:

ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন ও অ্যাডভান্সড মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস

ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ও অ্যাডভান্সড মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস

ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:

শুধুমাত্র বাংলাদেশি নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

কোর্স চলাকালীন প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ও ব্যবহার সন্তোষজনক হতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ০২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিশেষ সুবিধাসমূহ:

প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা পাবেন ৭০% চাকরির নিশ্চয়তা।

সফলভাবে কোর্স সমাপ্তকারীরা পাবেন সরকারি সনদপত্র ও আত্মকর্মসংস্থানে সহায়তা।

ফ্রি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ চলাকালীন দুপুরের খাবার সরবরাহ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে www.juttitbd.org/sicip-student-admission ঠিকানায়।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবনবৃত্তান্ত) সংযুক্ত করতে হবে।

যোগাযোগ:

জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)
ঠিকানা: ব্যাংকের হাট বাজার, ভেলুমিয়া, ভোলা সদর
মোবাইল: ০১৭২৫-৬৬৩১১০
ইমেইল: juttibhola@gmail.com

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট