1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

নীলফামারী- ৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

জলঢাকা, নীলফামারী -৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনোনীত হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: সোহাগ হোসাইন।তিনি আগামী সংসদ নির্বাচনে নীলফামারী-৩ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক-প্রতিক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন। আজ ২৪ জুলাই রোজ বৃহস্পতিবার “মোঃ সোহাগ হোসেনকে নীলফামারী -৩ আসনের প্রার্থী ঘোষণা করেন। দৈনিক ঢাকা বুলেটিন” কে সাক্ষাৎকরে তিনি বলেন, জলঢাকা তথা এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি তাদের পাশে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমার রাজনীতি মানুষের কল্যাণে, কোনো লোভ বা কেনো প্রতিদান পাওয়ার জন্য নয়। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি “গণঅধিকার পরিষদের যে আজ এ ত্যাগ তা আমি সাহসিকতার প্রতীক তা আমি নিজ জীবনে ধারণ করি। আমার এই জলঢাকা নীলফামারীর অঞ্চলের মানুষ জানে আমি কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করি নাই, ভবিষ্যৎ ও করবো না,সব সময় জনগণের কল্যাণে কাজ করে গেছি। তিনি সাক্ষাৎকারে আরো বলেন, তার রাজনৈতিক জীবনে মূল প্রেরণা এসেছে সবসময়ই জনগণের পাশে থেকে। তিনি আরও বলেন আমি একজন গণঅধিকার পরিষদের নেতা হিসেবে না, আমি এই আসনের একজন সেবক হিসেবে জনগণের পাশে থেকে কাজ করতে চাই । আমি জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছি সত্যের পক্ষে দাঁড়িয়ে,তাই জাতীয় নির্বাচনে আমি নীলফামারী -৩ আসনে জনগণের সেবক হিসেবে কাজ করব ইনশাআল্লাহ । এবং নীলফামারীর-৩ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে জনগণের অধিকারের পক্ষে আমি সংসদে কথা বলব। তিনি বলেন, আমার জীবনের কোন সময় দলীয় শৃঙ্খলার বাহিরে কোনদিনও যায় নি। নেতৃত্বের জন্য দরকার কর্ম কোন পদ পদবী নয়।বিশ্বাস, যোগ্যতা ও জনগণের সংঘ ইনশাআল্লাহ আমি পেয়েছি। তাই তিনি ট্রাক মার্কা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতায় শত ভাগ আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে জলঢাকা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন (স্বাধীন)ও গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ জলঢাকা বাসীরবপক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট