1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ২৪ শহীদের স্মরণে ২৪টি বৃক্ষরোপণ: জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জেলা প্রশাসনের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের উদ্যোগে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মরণে ২৪টি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিটি গাছের পাশে শহীদের নাম ও অবদানের বিস্তারিত তথ্যসংবলিত ফলক স্থাপন করা হয়।

শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ

  • সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া

  • অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোহসীন উদ্দীন

  • বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম

  • শহীদ পরিবারের সদস্যবৃন্দ

  • জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

বক্তারা বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্ন ও স্বাধীনতা রক্ষায় ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই ২৪ জন শহীদ জীবন উৎসর্গ করেছেন। তারা ফিরবে না, কিন্তু এই গাছগুলো বহন করবে তাঁদের চেতনা ও ইতিহাস।”

পটুয়াখালীর ৮টি উপজেলার শহীদরা হলেন:
মো. দুলাল সরদার, মো. বাচ্চু হাওলাদার, মো. রায়হান, মো. বশির উদ্দীন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মেহেদী হাসান, মো. নবীন তালুকদার, মো. আমিন, মো. আকতারুজ্জামান নাঈম, মো. সাইদুল রহমান ইমরান, হৃদয় চন্দ্র তরুয়া, মো. জাহাঙ্গীর খান, মো. আতিকুল ইসলাম, মো. রাসেল, সাগর গাজী, মামুন হাওলাদার, মো. হাফেজ রাব্বি, মো. মিলন হাওলাদার, মো. জসিম উদ্দিন, জিহাদ হোসেন, মো. জাকির হোসেন, মো. বাবুল মৃধা, মো. আরিফুর রহমান ও মো. রাসেল।

প্রতিটি শহীদের নামে একটি করে নিম, কড়ই, রেইনট্রি, আম, কাঠাল, বাদাম, সেগুন, গামারিসহ বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট