1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

তৃতীয় দফায় বদলির পর ডিআইজির হস্তক্ষেপ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে তৃতীয়বারের মতো বদলি করা হয়েছে। এবার সিলেট রেঞ্জ ডিআইজির সরাসরি নির্দেশে তাকে হবিগঞ্জ জেলায় স্থানান্তর করা হয়েছে।

এর আগেও ওসি গোলাম আফসারকে দু’দফায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে অদৃশ্য কারণে তিনি সেই আদেশ পালন না করে কুলাউড়া থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও বদলি নীতিমালার কার্যকারিতা নিয়ে নানান প্রশ্ন ওঠে।

স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে এসব নিয়ে চলছিল জোর আলোচনা। অনেকের মতে দীর্ঘদিন একই থানায় দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে। নিয়ম অনুযায়ী বদলি কার্যকর হলে থানার কার্যক্রমে জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ে।

ডিআইজির এবারের স্পষ্ট নির্দেশনার ফলে এবার বদলি আদেশ বাস্তবায়ন হবে বলে ধারণা করা হচ্ছে। ওসি গোলাম আফসারের দ্রুত হবিগঞ্জে যোগদান করার কথা রয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার ওসি আফছারের তৃতীয় দফার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট