1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়ালসহ তিনজন আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিপজ্জনক অস্ত্রসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা এবং সদর থানা পুলিশের যৌথ উদ্যোগে চরশামাইয়া ইউনিয়নের বড়চরশামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ২টায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আওয়ামী লীগের পরিচয়ধারী তিনজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি চাইনিজ কুড়াল।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষায় সংস্থাটি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। যার ফলে সাম্প্রতিক সময়ে নদী ও উপকূলবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট