1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট

চা বোর্ডের অভিযানে ৪০ বস্তা চা জব্দ ও জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে চা বিক্রি ও মজুদ রাখার অভিযোগে “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটির গোদাম থেকে প্রায় ৮ লাখ ২২ হাজার টাকা সমমান মূল্যের ৪০ বস্তা চা জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ই জুলাই) দুপুরে বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ চিনু ভূষণ দাশের মালিকানাধীন “টুম্পা টেলিকম এন্ড টি হাউজ” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চা বোর্ডের অনুমোদন ছাড়াই পলিপ্যাকে বিভিন্ন ব্র্যান্ডের চা প্যাকেট করে বাজারজাত করছিল। এছাড়া বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই এই কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি চা জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই দিনে শহরের স্টেশন রোড, সোনার বাংলা রোডসহ আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। অবৈধ চা বিপণন ও মানহীন চা বাজারজাত বন্ধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন।

বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল্ বোরহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।

চা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চায়ের গুণগত মান অক্ষুন্ন রাখতে এবং অনুমোদনবিহীন বিপণন ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট