1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

আহত হুতোম প্যাঁচা উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি জমি পরিমাপের সময় একটি গর্তে আটকে থাকা হুতোম প্যাঁচাকে উদ্ধার করা হয়েছে। ডানায় আঘাত পাওয়া পাখিটিকে চিকিৎসা দেওয়ার পর বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন সোমবার আহত হুতোম প্যাঁচাটিকে উদ্ধার করেন। তিনি বলেন, সকালে তাঁর কার্যালয়ের পাশে একটি সরকারি জমি পরিমাপের সময় ছোট্ট একটি গর্তে প্যাঁচাটি আটকে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়,পাখিটি জীবিত, তবে নাড়াচাড়া করতে পারছে না। পরে প্যাঁচাটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। চিকিৎসকেরা প্যাঁচাটিকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন।

শাহ্ জহুরুল হোসেন জানান, চিকিৎসার চার-পাঁচ ঘণ্টা পর প্যাঁচাটি সুস্থ হয়ে উঠে। কিন্তু, নিশাচর প্রাণী হওয়ায় সে স্থান ত্যাগ করতে পারছিল না। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ করেন। সন্ধ্যার দিকে ওই দপ্তরের লোকজন আসার পর পাখিটিকে দিয়ে দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন, প্যাঁচাটি পূর্ণবয়স্ক। এটির বাঁ পাশের ডানায় শক্ত আঘাত লাগে। ব্যথানাশক ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর এটি ধীরে ধীরে সুস্থ হয়।

এ বিষয়ে বন বিভাগের কুলাউড়ার ভাটেরা শাখা কার্যালয়ের বন প্রহরী মোতাহার হোসেন বলেন, সোমবার রাতভর বৃষ্টির কারণে প্যাঁচাটিকে তখনই বনে ছাড়া সম্ভব হয়নি। মঙ্গলবার (৮ই জুলাই) সন্ধ্যায় এটিকে অবমুক্ত করা হবে।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট