1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গৌরনদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজ পৃথিবী গঠন ও পরিবেশ রক্ষায় বরিশালের গৌরনদী উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর ও গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি

উদ্বোধনী বক্তব্যে ইউএনও রিফাত আরা মৌরি বলেন,

“ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে। বৃক্ষ না থাকলে জলবায়ু চরমভাবে প্রতিক্রিয়াশীল হবে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরার মতো দুর্যোগ দেখা দেবে। এতে কৃষিকাজ ব্যাহত হবে, খাদ্য উৎপাদন কমবে, আর তখন বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে।”

তিনি আরও বলেন,

“প্রতিটি সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় ফাঁকা জায়গায় গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদেরও স্বপ্রণোদিতভাবে গাছ লাগাতে উৎসাহ দেওয়া হচ্ছে।”

এই বৃক্ষরোপণ অভিযানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ
  • উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা
  • ছাত্রশিবির গৌরনদী পৌরসভা সভাপতি আব্দুল মুমিন
  • সাধারণ সম্পাদক সিয়াম মাহমুদ প্রমুখ

এই কর্মসূচির মাধ্যমে আগামী এক মাসে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গায় কয়েক হাজার ফলজ ও বনজ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আশা, এটি একটি দীর্ঘমেয়াদি পরিবেশগত সচেতনতা আন্দোলনের সূচনা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট