1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ কোটি ৬৫ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের প্রায় ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে সদর উপজেলার পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন এবং উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় কুয়াকাটা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকটির ভেতর থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু।

তবে রেণুর প্রকৃত মালিকের পরিচয় পাওয়া না যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দ করা চিংড়ি রেণুগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ ধরনের অবৈধ চিংড়ি রেণু পরিবহন ও পাচার সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ চিংড়ি রেণু সংরক্ষণ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট