1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলার বাংলাবাজারে লায়ন স্পটিং ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

৯০ দশকের মাঠ কাপানো খেলোয়ারদের মিলন মেলা উপলক্ষে ভোলায় বাংলাবাজারে লায়ন স্পটিং ক্লাবের আয়োজনে লিজেন্ডস কিংস ক্লাব বনাম লিজেন্ডস ষ্টার ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাবাজার লিজেন্ডস ষ্টার ক্লাব বাংলাবাজার লিজেন্ডস কিংস ক্লাবকে ৩-১ গোলে হাড়িয়ে বিজয়ী লাভ করে। এ ফুটবল ম্যাচে বাংলাবাজার লায়ন স্পটিং ক্লাবের সভাপতি শাহনেওয়াজ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাতেমা খানম কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরফানুর রহমান, বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ এসআই জামাল হোসেন, এএসআই মোঃ ইব্রাহীম ও বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন শিপণ। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এ খেলাটি একটি ব্যতিক্রম খেলা। উভয় দলেই রয়েছে বয়স্ক খেলোয়ার। তবে তারা ৯০ দশকের মাঠ কাপানো প্লেয়ার। এ খেলার মাধ্যমে উভয় দলের মধ্যে নতুন করে আবার শুরু হলো ভ্রাতৃত্ব বন্ধন ও একের প্রতি অন্যজনের ভালোবাসা। এ ভালোবাসা উভয়ের মধ্যে সারা জীবন অটুট থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট