1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

চরফ্যাশনে গুলিবিদ্ধ বাবু পন্ডিতের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজিম উদ্দিন আলম

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের যুবক বাবু পন্ডিত (২২) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ভোলা-৪ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। বুধবার (২৬ জুন) দুপুরে আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের নিউডিউএসএস এর ব্যক্তিগত অফিসে দেখা করেন বাবু পন্ডিত এবং তার পরিবারের সদস্যরা ।
এ সময় নাজিম উদ্দিন আলম তার পক্ষ থেকে বাবু পন্ডিতের হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন । বাবু পন্ডিত চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের আবুল কাসেম পন্ডিত ও বিবি কুলছুরে ৪ ছেলে মেয়ের মধ্যে সে ৩ নাম্বার। বতমানে সে টঙ্গী সিটি কলেজের ছাত্র । ২৪ এর জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা বিএনএস সেন্টারে সে গুলিবিদ্ধ হয় । তার শরীরে ৭ টি বুলেট লাগে ।১ টা বুলেট এখনো রয়েগেছে তার শরীরে ।অর্থের অভাবে থুবড়ে পড়ে তার চিকিৎসা। খবরটি জানার পর সেই বাবু পন্ডিত কে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছে ভোলা-৪ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
নাজিম উদ্দিন আলম বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বাবু পন্ডিতের সুচিকিৎসার সব দায়িত্ব রাষ্ট্রীয় ভাবে নেওয়া হবে। তিনি বাবু পন্ডিতের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বাবু পন্ডিত আমার এলাকার ছেলে তাই তার তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি ।
অর্থ সহায়তা পেয়ে গুলিবিদ্ধ বাবু পন্ডিত বলেন, টাকাটা পেয়ে খুবই উপকৃত হলাম। এ অর্থ দিয়ে আমার চিকিৎসা করাতে পারব। আমার শরীরে এখনো ১টা গুলি রয়েছে।এর উপর আবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে হসপিটালে ভর্তি রয়েছি । স্যারের সহযোগিতায় আজকে ৫০ হাজার টাকা পেয়ে খুবই উপকৃত হয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য যে এর আগে জুলাই আগস্টের চরফ্যাশনের শহীদ ১৭ পরিবারের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান প্রদান করেণ, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট