1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে জান্নাত সুমাইয়া (২৩) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৮ই মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত জান্নাত সুমাইয়া উপজেলার টিলাগড় গ্রামের বাসিন্দা প্রবাসী মুহিতুর রহমানের স্ত্রী। ঘটনার খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঝুলন্ত মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রতন হাওলাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা গেছে পারিবারিক কলহ ও প্রবাসী স্বামীর প্রতি অভিমান করে গৃহবধূ জান্নাত সুমাইয়া আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট