1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

চরফ্যাশনের মাদ্রাজে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের উদ্বোধন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ ও উদ্দিপণা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন শাহিন মালতিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি শাজাহান ফরাজী, হারুন পন্ডিত, মনির বেপারী, মুন্নাসহ পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি মোঃ ফুয়াদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ শহিদ রাড়ী ও সাংগঠনিক সম্পাদক রাকিব রাজা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন গত ১৭ বছর যাবৎ সৈরাচার আওয়ামীলীগ সরকার আমলে আমাদের উপর নির্মম ভাবে জুলুম-অত্যাচার চালানো হয়েছে। অহেতুক আমরা একাধিক মামলা-হামলার শিকার হয়েছি। আজ যে ক্লাবটি উদ্বোধন করা হয়েছে, এ ক্লাবটিতে আমরা নিরাপদ ও স্বাধীন ভাবে বসতে পারিনি একদিনও। আমাদের লক্ষ উদ্দেশ্য এ ক্লাবের মাধ্যমে আমরা যুব সমাজকে খোলাদুলার দিকে আগ্রহী করে এলাকা থেকে মাদক-ইভটেজিংসহ সকল খারাপ কাজের নিমূল ঘটাবো। উল্লেখ্য আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৬জন উপদেষ্টাকে সামনে রোখে মোট ১১১জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট