1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

ছোট্ট শিশুকে গর্তে আটকে চিকিৎসা; এগিয়ে আসলো উপজেলা প্রশাসন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা-শ্রমিক পরিবারের সাড়ে তিন বছরের সন্তান গোপাল সাঁওতালের পাশে দাঁড়িয়েছে কুলাউড়া উপজেলা প্রশাসন। রোববার (১৫ই জুন) জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিশু গোপাল ও তার পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, চলতি মাস থেকে গোপালের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। এ ছাড়া রোগী কল্যাণ সমিতি থেকে চিকিৎসাসংক্রান্ত সাহায্য এবং মৌলভীবাজার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও উপকরণ সরবরাহ করা হবে।

উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের সনচড়িয়া সাঁওতাল ও অনিল সাঁওতালের একমাত্র সন্তান গোপাল। মুরইছড়া চা-বাগানের স্কুলের টিলা এলাকায় একটি ঘরে থাকেন তাঁরা। জন্মের পর থেকে গোপাল স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না। তাই মা সনচড়িয়া ঘরের মাটির মেঝেতে একটা গর্ত করেছেন। সেই গোলাকার গর্তের ভিতর বুক পর্যন্ত গোপালকে ঢুকিয়ে রাখা হয়। সেই গর্তে দাঁড় করিয়ে সন্তানকে খাওয়ান, যত্ন করেন মা। না হলে সে ভাঁজ হয়ে পড়ে থাকে। মা সনচড়িয়া ঘরের কাজের পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন। বাবা অনিল সাঁওতাল চা-বাগানে কাজ করেন। অভাবের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাঁদের পক্ষে অসম্ভব।

শিশুটির মা সনচড়িয়া সাঁওতাল জানান, সরকার থেকে ছেলের চিকিৎসা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। সমাজসেবা কর্মকর্তারা তাঁদের উপজেলায় নিয়ে এ কথা বলেছেন। এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, চলতি মাস থেকে শিশুটির প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। এছাড়া রোগী কল্যাণ সমিতি থেকে চিকিৎসা সংক্রান্ত সাহায্য এবং মৌলভীবাজার প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় চিকিৎসার উপকরণ সরবরাহ করা হবে বলে তিনি জানান।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট