1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীতে নুরের ওপর হামলার প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

নীলফামারী প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

গতকাল শুক্রবার (১৩ জুন) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে জলঢাকায় আয়োজিত এক কর্মসূচিতে ছাত্র, যুব,গণঅধিকার পরিষদের নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন স্বাধীন বলেন, “কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই গণঅধিকার পরিষদের জন্ম। আমরা জানি প্রতিকূল পরিবেশে কিভাবে সংগ্রাম করতে হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে পরিষদইও রাজনৈতিক শক্তি, যা ক্ষমতার ছত্রচ্ছায়া। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য ও সংহতির কথা মাথায় রেখে আমরা ধৈর্য ধরছি। তবে সেটিকে কেউ আমাদের দুর্বলতা মনে করলে ভুল করবে। যারা পেশীশক্তি ও কালো টাকায় রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, তাদের জন্য ভবিষ্যতের বাংলাদেশ সহজ হবে না। আগামীর রাজনীতি হবে তরুণ এবং সচেতন নাগরিকদের নেতৃত্বে। এক ফ্যাসিবাদীকে সরিয়ে আরেক ফ্যাসিবাদীকে বসাতে দেওয়া হবে না।”

পরিশেষে তিনি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি বর্তমান দায়িত্ব শীল মোঃ মতিউর রহমান, সাকিব ইসলাম সালাফি,সোহেল রানা সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়ন যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি আঃ আজিজ সহ অনেকে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট