1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী তজুমদ্দিনের চরে মা-মেয়েকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে উত্তেজনা

কোরবানির ২৫ লাখ চামড়া সংরক্ষণ: চট্টগ্রামে সর্বোচ্চ, ঢাকায় ৪ লাখ ৬৬ হাজার

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

চামড়া শিল্প নিয়ে কোরবানির মৌসুমে সরকারের উদ্যোগ এবং সারাদেশব্যাপী চামড়া সংরক্ষণের চিত্র এবার ছিল সুসংগঠিত ও পরিকল্পিত। বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের কোরবানিতে ঢাকাসহ ছয়টি বিভাগে মোট ২৫ লাখ ২৬ হাজার ২৩৩টি গরু, মহিষ, ছাগল ও ভেড়ার চামড়া সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার পোস্তা ও সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে সংরক্ষণ করা হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ২৯৬টি চামড়া। বাকি ২০ লাখ ৫৯ হাজার ৯৩৭টি চামড়া দেশের ছয়টি বিভাগ—চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনার বিভিন্ন জেলা ও উপজেলায় সংরক্ষণ করা হয়েছে।

চামড়া সংরক্ষণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা গেছে চট্টগ্রাম বিভাগে। বিভাগের ১১টি জেলার মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই চামড়া সংরক্ষিত হয়েছে ২ লাখ ৭২ হাজার ১০০টি, যা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ। কুমিল্লায় ১ লাখ ৯১ হাজার ৭৮৫টি, এবং নোয়াখালীতে ১ লাখ ১৩ হাজার ৮৩১টি চামড়া সংরক্ষণ করা হয়েছে, যা বিভাগটির সামগ্রিক সংখ্যাকে প্রভাবিত করেছে।

রাজশাহী বিভাগে ৮ জেলার এতিমখানা ও মাদরাসায় সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৫২৪টি চামড়া। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ছিল ১ লাখ ১০ হাজার ৯০৫টি, আর ছাগলের ছিল ১ লাখ ৭৬ হাজার ৬১৯টি। রাজশাহী জেলা এককভাবে ৬৭ হাজার ২৪৭টি চামড়া সংরক্ষণের মাধ্যমে বিভাগে শীর্ষস্থানে রয়েছে।

সিলেট বিভাগের চিত্রও ছিল উল্লেখযোগ্য। চারটি জেলায় মোট ২ লাখ ৯ হাজার ৩৪৫টি চামড়া সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। বিশেষ করে সিলেট জেলা একাই সংরক্ষণ করেছে ১ লাখ ১০ হাজার ৩৫০টি চামড়া। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জেও ভালো পরিমাণ চামড়া সংগ্রহ হয়।

বরিশাল বিভাগে ৬ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও মৌসুমী ব্যবসায়ীদের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫১৮টি চামড়া। বরিশাল জেলা এখানে সবচেয়ে এগিয়ে, ৬১ হাজার ২৮৮টি চামড়া সংরক্ষণের মাধ্যমে।

রংপুর বিভাগে সংরক্ষিত চামড়ার সংখ্যা ২ লাখ ৮১ হাজার। পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও রংপুর জেলা এই বিভাগে বড় ভূমিকা রেখেছে। গাইবান্ধা জেলাতেই সংরক্ষিত হয়েছে ৫৮ হাজার ৫০০টি চামড়া, যা বিভাগটির মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে খুলনা বিভাগে সংরক্ষণ করা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৭৯৪টি চামড়া। এই বিভাগের ১০টি জেলার মধ্যে ঝিনাইদহে সবচেয়ে বেশি ৯৩ হাজার ৭৩৬টি চামড়া সংরক্ষিত হয়েছে। এছাড়া যশোর, কুষ্টিয়া ও নড়াইল থেকেও উল্লেখযোগ্য সংখ্যক চামড়া সংগ্রহ হয়েছে।

এ বছর কোরবানির চামড়া সংরক্ষণে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবরাহ। এ লবণ সরবরাহের ফলে দেশের বিভিন্ন মাদরাসা, মসজিদ ও এতিমখানা স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণের সুযোগ পেয়েছে। ময়মনসিংহ ব্যতীত দেশের সব বিভাগের জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ হয়েছে এবং নিয়মিতভাবে তথ্য পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে।

সামগ্রিকভাবে এবার চামড়া সংরক্ষণের প্রক্রিয়াটি ছিল তুলনামূলকভাবে সুসংগঠিত। সরকার, স্থানীয় প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও মৌসুমী ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে এতিম ও দরিদ্রদের হক আদায় যেমন নিশ্চিত করা গেছে, তেমনি চামড়া শিল্পকে ক্ষতির হাত থেকেও রক্ষা করা সম্ভব হয়েছে। চামড়া সংগ্রহে অব্যবস্থাপনার যে অভিযোগ পূর্ববর্তী বছরগুলোতে ছিল, এ বছর তা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল বলেই মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট