1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

জলঢাকায় স্কুল কক্ষে পাওয়া গেল দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাউল

নীলফামারী প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

নীলফামারীর জলঢাকায় এক স্কুল কক্ষ থেকে পাওয়া গেছে দুস্থদের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ ঈদ উল আযহা উপলক্ষে বিতরণকৃত ভিজিএফ কার্ডের চাউল।

গত বুধবার (৪ জুন) রাতে উপজেলার ১১ কৈমারী ইউনিয়নের গাবরোল সিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ওই ইউনিয়নটিতে ৫৬৮৮ টি কার্ডের জন্য মোট বরাদ্দ হয় ৫৬.৮০০ মেট্রিক টন চাউল।

তা ৩ এবং ৪ জুনের মধ্যে খাতায়পাতি ইউএনওকে বিতরণ সম্পন্ন দেখানো হলেও গাবরোল সিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে স্থানীয় সংবাদ কর্মীরা গেলে ঘটনা সত্যতা পেয়ে ইউএনও এবং থানা প্রশাসনকে খবর দিলে সেখান থেকে আত্মসাৎ কৃত এসব চাল জব্দ করেন তারা।

ওই এলাকার সুবিধাবঞ্চিত অনেকেই জানান, ইউপি সচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেয়ারি বেগম এবং তার লোকজন, আমরা অনেকবার ধরনা দিয়েও চাল পাইনি। অথচ তারা এসব চাল বিক্রি করার জন্যই লুকিয়ে রেখেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মুজাক্কিন বলেন, নিঃসন্দেহে এটা অনিয়মের বিষয়। তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট