1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলা-৪ আসনে প্রার্থী হতে চান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তৎপরতা ও আলোচনা। যদিও নির্বাচন কমিশন এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে রাজনৈতিক দলগুলো ও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন। ভোলার চারটি সংসদীয় আসনে এই প্রস্তুতি আরও স্পষ্টভাবে দৃশ্যমান।

বিশেষ করে ভোলা-৪ (চরফ্যাশন) আসনে শুরু হয়েছে আলোচনার ঝড়। এ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতা—সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এবং কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়নকে ঘিরে চলছে নানা গুঞ্জন। এই আলোচনায় এবার নতুনভাবে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ।

সম্প্রতি তিনি রাজধানী ঢাকা থেকে নির্বাচনী এলাকা চরফ্যাশনে এসে একটি বিশাল শোডাউন করেন, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দৃষ্টি কাড়ে। এ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, আগামী জাতীয় নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং প্রার্থী হিসেবে মাঠে থাকতে প্রস্তুত।

অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ বলেন, “ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে দলীয় সিদ্ধান্তই আমার জন্য চূড়ান্ত।”

তিনি আরও জানান, জনগণের সেবা এবং এলাকার উন্নয়নই হবে তার রাজনৈতিক অঙ্গীকার। তার ভাষায়, “মানুষের প্রত্যাশা পূরণই হবে আমার কাজ। আমি চাই একজন জনগণের প্রতিনিধি হতে, যারা সুখে-দুখে পাশে পাবেন।”

ভোলা-৪ আসনে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে ঈদ উপলক্ষে বেশিরভাগ সম্ভাব্য প্রার্থীই নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তি ইমেজ, জনপ্রিয়তা এবং দুঃসময়ে মানুষের পাশে থাকার ইতিহাসই আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তৃণমূলের ভোটারদের ভাষায়, “নাম বা পরিচয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, কে আমাদের দুঃসময়ে পাশে থাকবেন—সেই মানুষকেই আমরা ভোট দিতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট