1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

নালদোয়ানী এ. সালাম দাখিল মাদ্রাসার নতুন কমিটির অনুমোদন দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে
default

 

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার নালদোয়ানী আব্দুস সালাম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নতুন সভাপতি মনোনয়ন ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২৫ সালের ২২ মে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) মো. হাবিব আহমদের স্বাক্ষরে জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯’-এর ৩৯ ধারার ক্ষমতাবলে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব আব্দুল কুদ্দুস। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. শহিদুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. আলী হোসেন।

নতুন কমিটিকে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গঠনমূলক ও সহায়ক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

কমিটির অনুমোদনের বিষয়টি ইতোমধ্যে জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়ভাবে এই কমিটির অনুমোদনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁদের মতে, এই নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসাটি আগামীতেও সুশাসন ও শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট