1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় অস্ত্র সহ দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

 

ভোলার দৌলতখানে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের যৌথ অভিযানে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ এবং ২ টি দেশীয় অস্ত্রসহ দুর্ধষ সিরাজ বাহিনীর ২ জন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ৩ জুন সকালে কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রিফাত আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ জুন মঙ্গলবার রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় ২ টি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ২ জন সদস্যকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, .২২ রাইফেলের ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন মোঃ শহীদ ও মোঃ শাহাবুদ্দিন দুজনেই ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

আটককৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে দৌলতখান থানায় হস্তান্তরের কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট