1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

ভোলার ইলিশা পাকার মাথায় লেডি কেয়ার বিউটি পার্লারের সূচনা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত দুই তরুণী উদ্যোক্তা, অন্তরা ও রত্না, পরিচালিত লেডি কেয়ার বিউটি পার্লার আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
পার্লারটি উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বিথী ইসলাম। তিনি ফিতা কেটে, কেক কেটে এবং আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই বিউটি পার্লারের যাত্রা শুরু করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. আবু বক্কর, প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ এবং শাখা ইনচার্জ রুম্মান ইসলামসহ প্রকল্প সংশ্লিষ্ট সকলে।
অন্তরা ও রত্না জেইউটিটিআই-এর মাসব্যাপী ‘বিউটিফিকেশন’ প্রশিক্ষণে অংশ নিয়ে সৌন্দর্যচর্চার কৌশল ও পেশাদারিত্ব অর্জন করেছেন। তাদের এই প্রশিক্ষণ এবং উদ্যোক্তা মনোভাবের ফল হিসেবে লেডি কেয়ার বিউটি পার্লার এখন স্থানীয় নারীদের সৌন্দর্য ও আত্মবিশ্বাস বাড়াতে একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট