1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

চর গাজিতে সুমন বাহিনীর তাণ্ডব: নবনির্মিত রাস্তা কাটায় এলাকায় উত্তেজনা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর গাজি এলাকায় দুর্বৃত্তদের হাতে নবনির্মিত একটি চলাচলের রাস্তা কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সোমবার (২০ মে) সকালে সুমন বাহিনীর প্রধান সুমনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি রাস্তার দুইটি অংশ কেটে ফেলে চলাচলের অযোগ্য করে তোলে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী কামাল জানান, “সুমন বলেছে ২ লক্ষ টাকা না দিলে এই রাস্তা চলবে না, কেটে ফেলবে।” তিনি আরও বলেন, স্থানীয়রা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।
এলাকাবাসীর অভিযোগ, সুমন ও তার বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমূলক কার্যক্রম চালিয়ে আসছে। যেকোনো নতুন স্থাপনা বা উন্নয়নমূলক কাজ শুরু হলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। স্থানীয় বাসিন্দা ফিরোজ বলেন, “আমরা রাস্তা কাটায় বাধা দিয়েছি, এখন চিন্তায় আছি কখন আবার আমাদের উপরে হামলা হয়।”
এ ব্যাপারে অভিযুক্ত সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, “এ ঘটনায় ভেলুমিয়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট