1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

আসন্ন কোরবানির ঈদে পটুয়াখালীর হাট কাপাবে জয়দেবের যুবরাজ

জেলা প্রতিনিধি: পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীতে এবার কোরবানি ঈদে ও হাটে চমক নিয়ে আসছে ৩৫ মণ ওজনের গরু যুবরাজ। বিক্রেতা যুবরাজের দাম হাকিয়েছেন ১২ লাখ।প্রতিদিনই যুবরাজকে দেখতে ভিড় করছেন উৎসাহী মানুষ।বিক্রেতা জয়দেবের দাবি, এটি পটুয়াখালী জেলার সবচেয়ে বড় গরু।
জানা যায়,পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের প্রান্তিক খামারি জয়দেবের খামারে গত দুই বছর ২ মাস আগে যুবরাজের জন্ম হয়। এরপর থেকেই নিজের সন্তানের মত লালন-পালন করে বড় করেছেন যুবরাজকে। প্রায় ৬ ফুট উচ্চতার যুবরাজের বর্তমান ওজন প্রায় ৩৫ মণের ওপরে। ফ্রিজিয়াম জাতের এই গরুটি পেছনে প্রতিদিন খরচ প্রায় এক হাজার টাকা। প্রচণ্ড গরমে তাকে দিনে ৩-৪ বার গোসল করানো হয়। দূর থেকে মনে হয় যেন জলজ্যান্ত একটি হাতি দাঁড়িয়ে আছে।

প্রান্তিক খামারি জয়দেব সাহা বলেন, যুবরাজ আমার খুব শখের গরু। পটুয়াখালীর সেরা এবং সবথেকে বড় গরু আমার যুবরাজ।আমি শখ করে ওর জন্মদিনও পালন করেছি।আমার ছেলে আর যুবরাজের মধ্যে আমি কোন ভেদাভেদ করি নি আমার সন্তানের মতই বড় করেছি।আমি গরুটি হাটে নিয়ে যাবার চেয়ে কেউ যদি আমার বাড়িতে এসে গরুটি পছন্দ করে কেনে তাহলেই বেশি খুশি হব।আমার গরুটির বয়স মাত্র ২ বছর ২ মাস।এবার বিক্রি না হলেও আমার কোন অসুবিধা হবে না।সাদা কালো রংয়ের এই গরুটি এবার ১২ লাখ টাকায় বিক্রি করার আশা করছি।পটুয়াখালীতে সেরা গরুর খ্যাতি অর্জন করবে এটি।
যুবরাজকে দেখতে আসা আমখলা গ্রামের দোলন কুমাড় বলেন, বাড়ির পাশে অনেকেই গরু পালন করছেন। তাদের মুখ থেকে যুবরাজের কথা শুনে দেখতে এসেছেন। জীবনে এমন বড় গরু দেখেন নি।এবার ঈদে যোগ্য মানুষের কাছে যাতে এই গরুটি পৌঁছাতে পারে সেই আশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট