1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কুয়াকাটা সৈকতে স্রোতের তোড়ে ডুবে পর্যটকের মৃত্যু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে স্রোতের তোড়ে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজেশ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শরৎ কুমার পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেশ কুমার তার এক চাচাতো ভাই ও ভগ্নিপতিকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন। তারা কুয়াকাটার একটি হোটেল ‘সাগর নীড়ে’ অবস্থান করছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তারা সমুদ্রস্নানে নামেন। একপর্যায়ে রাজেশ কুমার ঢেউয়ের তোড়ে স্রোতের টানে গভীরে চলে যান এবং নিখোঁজ হন।

পরবর্তীতে স্বজনদের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তাকে অচেতন অবস্থায় কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

স্থানীয় প্রশাসন পর্যটকদের সমুদ্রে গোসলে নামার সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট